২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত ৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলজুড়ে প্রবল ঝড়বৃষ্টি, শিলাপাত ও টর্নেডোতে অন্তত ছয়জন নিহত ও বহু আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2015, 01:16 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বুধবার বড় দিনের ছুটি শুরু হওয়ার প্রাক্কালে এসব প্রাকৃতিক দূর্যোগে ওই এলাকাগুলোয় প্রবল যানজট সৃষ্টি হয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দারা তুষারাচ্ছাদিত পরিবেশে ‘হোয়াইট ক্রিসমাস’ আয়োজনের আশা করলেও ঝড়ের মুখে তাদের সে আশা বিলিন হয়ে গেছে। ফ্লোরিডা ছেড়ে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলেও অপেক্ষাকৃত উষ্ণ অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে।

বুধবার বিকেলে মিসিসিপির উত্তরাংশে ১০০ মাইল ব্যাপ্তির একটি বিশাল টর্নেডো তাণ্ডবে বহু ঘরবাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টর্নেডোটি পরে টেনেসির দিকে এগিয়ে যায়।

মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডবে সাত বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া টেনিসিতে দুজন ও আরকানসাসে আরো একজন নিহত হয়েছেন।

মিসিসিপির বেনটন কাউন্টি থেকে রাজ্য হাইওয়ে পেট্রলের সার্জেন্ট রে হল জানিয়েছে, এখানে টার্নেডোতে দুটি বাড়ি বিধ্বস্ত হয়ে ষাটোর্ধ এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

নিখোঁজ বেশ কয়েকেজনের খোঁজে উদ্ধারকারীরা রাত নেমে আসার পরও অনুসন্ধান অব্যাহত রাখে বলে জানান তিনি।

টর্নেডোতে মিসিসিপির ছয়টি কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র গ্রেগ ফ্লান জানান, এসব এলাকায় ৪০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।

লুইজিয়ানা থেকে ইলিনয় পর্যন্ত টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়ানাতে টর্নেডোর তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

যুক্তরাষ্ট্রে বুধবার থেকে শুরু হওয়া বড় দিনের ছুটিতে ১০ কোটি নাগরিক ভ্রমণে বের হবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে নয় কোটি ১০ লাখ গাড়িযোগ ভ্রমণে যাবেন বলে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক ও এর আশপাশে শীতকালীন ঝড়ের পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।