২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামাদি দখলের লড়াইয়ে এগুচ্ছে ইরাকি বাহিনী

দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ইরাকের রামাদি দখলের লড়াইয়ে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 07:13 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

ইরাকের দুর্নীতি দমন বিভাগের মুখপাত্র সাবাহ আল-নুমানি বলেন, মঙ্গলবার সেনাবাহিনী রামাদির কেন্দ্রস্থলে অভিযান চালিয়েছে।

এ বছর মে মাসে পশ্চিম আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে আইএস।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদির অবস্থান। গত মাসের শুরু থেকে রামাদি পুনরুদ্ধার অভিযান শুরু হয়।

আল-নুমানি বলেন,‍‍"আমাদের বাহিনী রামাদির কেন্দ্রস্থলে সরকারি কমপ্লেক্সের দিকে অগ্রসর হচ্ছে। বিমান বাহিনীর সহায়তায় কমপ্লেক্সের আশেপাশের এলাকায় যুদ্ধ চলছে।"

রামাদি পুনরুদ্ধার করতে পারলে কৌশলগত দিক থেকে তা খুবই গুরুত্বপূর্ণ হবে।