২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কেটে বোমায় নিহত ২০

পাকিস্তানে আফগান সীমান্তের কাছে আদিবাসী কুররাম অঞ্চলে পারাচিনার শহরের একটি ব্যস্ত বাজারে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পারাচিনার ক্যান্টনমেন্টের সদর মার্কেটে দুপুর সাড়ে বারোটার দিকে এ হামলা হয়। টিভি ফুটেজে  ধ্বংসস্তুপের ওপর দিয়ে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলাটি সাম্প্রদায়িক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারাচিনার শহরের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের মানুষ।

কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংসতার ইতিহাস আছে। দুয়ের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য হওয়া চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। ওই অঞ্চলে তালেবান সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী তৎপর রয়েছে।