২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, মৃত ৩

ব্রাজিলের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 11:33 AM

Updated : 22 Aug 2022, 02:10 PM

দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলের বিমান বাহিনী (এফএবি) জানিয়েছে, গইয়াস প্রদেশের পালমিরাস দে গইয়াস শহর থেকে উড্ডয়নের পর বিমানটি ১০০ কিলোমিটার দূরবর্তী প্রাদেশিক রাজধানী গোইয়ানিয়ার উদ্দেশে যাচ্ছিল।

এক ইঞ্জিনের বিমানটি ত্রিনিদাদ শহরের বিমান বন্দরের কাছে একটি বনে বিধ্বস্ত হলে বিমানটির আরোহী তিনজনই মারা যান।