ওকিনাওয়া থেকে সরছে মার্কিন নৌ-ঘাঁটি
তীব্র বাধার মুখে জাপানের ওকিনাওয়ায় দখল করা জমিতে গড়ে তোলা নৌঘাঁটি সরাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় এলাকাবাসীদের দাবি ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার এই ঘোষণা এল।
শুক্রবার রাজধানী টোকিওয় প্রথমবারের মতো জাপানের মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডি এবং দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিদা সুগা যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। আর এর মধ্য দিয়ে গত কয়েক দশক ধরে চলা জাপানিদের বিক্ষোভ-আন্দোলনের অবসান হতে চলছে।
তবে সেনাদের সরিয়ে নিতে আগামী ২০১৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ঘোষণায় জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই দ্বীপটিতে দখল করে কয়েক হাজার মার্কিন সেনা বেইজ ক্যাম্প করেছিল।
১৯৭২ সালে দুই দেশের চুক্তি অনুযায়ী, জাপানকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের ওপর। এরপর জাপান সরকার স্থানীয়দের জমি অধিগ্রহণ করে মার্কিন বেইজ ক্যাম্প তৈরি করে।
আর এজন্য সরকারকে বিশেষ অর্থ বিসর্জনও দিতে হয়। সম্প্রতি মার্কিন সেনারা সমুদ্র ভরাট করে ফুতেনেমা বিমানবন্দর ও বেইজ ক্যাম্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওকিনাওয়াবাসী এর প্রতিবাদ করে। বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়।
শুক্রবার টোকিওয় সাংবাদিকদের সামনে ক্যারোলিন কেনেডি বলেন, আমরা বেইজ ক্যাম্পের জমি প্রকৃত মালিকদের হস্তান্তর করে মূলত জাপানবাসীদের দৈনন্দিন জীবনকে আরো বেশি অর্থবহ করে দিচ্ছি।
আর এই জমিগুলো ফেরত দেওয়ার মধ্য দিয়ে ওকিনাওয়া একটি ঝুলন্ত রাস্তা (ফ্লাইওভার) করার সুযোগ পাচ্ছে। যার ফলে জাতীয় রোড ৫৮ যানজটমুক্ত হবে।
মার্কিন সেনারা প্রায় ৭ হেক্টর জমি দখল করে বেইজ ক্যাম্প করেছিল। যার মধ্যে চার হেক্টর জমিতে ফুতেনেমা বিমান ঘাঁটি রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির কন্যা ক্যারোলিন কেনেডি আরও বলেন, মার্কিন সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেইজ ক্যাম্পের জমি হস্তান্তর করছি। তবে যুক্তরাষ্ট্র সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে জাপানের পাশে থাকবে।
১৯৯৬ সালে জাপান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রদেশটির ওনাগা জেলার হেনকো সামুদ্রিক এলাকায় নৌ-সেনাদের আবাসন ও প্রশিক্ষণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়। শুরুতে কিছুটা এগুলেও গত কয়েক
