২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপেক সম্মেলনে একজোট হওয়ার আহ্বান, বাইরে বিক্ষোভ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতাদের আঞ্চলিক বাণিজ্য সম্মেলনে নেতারা সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ওদিকে, সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেছে শ’ শ’ মানুষ

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2015, 07:19 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার সকালে ম্যানিলায় সম্মেলনস্থলের কাছে জড়ো হয় বিক্ষোভকারীরা। অ্যাপেক সম্মেলন দারিদ্র-পীড়িত দেশগুলো নয় বরং ধনী দেশগুলোর জন্য সুবিধাজনক বলে অভিযোগ তুলে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভে যোগ দেয় ছাত্র, শ্রমিক দলগুলোসহ দেশের আমজনতা। পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে সংঘর্ষ হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করাসহ জলকামান ব্যবহার করে।

এবারের অ্যাপেক সম্মেলনে নেতারা জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বললেও আলোচনায় প্রাধান্য পেয়েছে দক্ষিণ চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে চীনের বিতর্কিত দাবির বিষয়টিও। তাছাড়া, প্যারিসে জঙ্গি হামলার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবেলায় সহযোগিতা আরও বাড়ানোরও আহ্বান জানান নেতারা।

সম্মেলনের যৌথ ঘোষণায় বলা হয়েছে, “এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের নেতারা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে।”