স্পেনে গ্রেপ্তারের ঝুঁকিতে নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক ছয় কর্মকর্তা স্পেনের মাটিতে পা রাখলেই গ্রেপ্তার হতে পারেন।
কারণ, ২০১০ সালের অবরুদ্ধ ফিলিস্তিন অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্রিডম ফ্লটিলায়’ হামলার ঘটনায় দায়ের মামলায় তাদের বিরুদ্ধে এমন ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি করেছেন স্প্যানিশ ন্যাশনাল কোর্টের বিচারক হোসে দে লা মাতা।
ল্যাটিন আমেরিকান হেরাল্ড ট্রিবিউনের খবরে জানানো হয়েছে, বিচারক হোসে দে লা মাতা পুলিশ ও সরকারের অন্যান্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, নেতানিয়াহুসহ ওই সাতজনের কেউ স্পেনে প্রবেশ করলেই তাকে তা জানাতে।
স্পেনে প্রবেশ করলে ওই মামলায় নেতানিয়াহুসহ আরও যারা গ্রেপ্তার হতে পারেন তারা হলেন- ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান, সাবেক কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী মোশে ইয়ালুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইয়াশাই, দপ্তরবিহীন মন্ত্রী বেনি বিগিন এবং অভিযানের দায়িত্বে থাকা ভাইস অ্যাডমিরাল ম্যারন এলিজার।
প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের এসব কর্মকর্তা স্পেনের মাটিতে পা রাখলে মামলাটির কার্যক্রম পুনরায় শুরু হতে পারে, যা গত জুন মাসে স্থগিত করেন বিচারক হোসে দে লা মাতা।
তার নতুন এই নির্দেশকে ‘উস্কানিমূলক’ হিসেবে অভিহিত করেছে তেল আবিব।
ইসরায়েলের কমান্ডোরা ২০১০ সালের ৩১ মে হেলিকপ্টার থেকে বহরের তুর্কি জাহাজ ‘মাভি মারমারায়’ নেমে গুলি চালালে নয়জন নিহত হন, আহত হন কয়েক ডজন সাহায্যকর্মী। ফাইল ছবি: রয়টার্স
সংগঠন আইএইচএইচ সদস্য, যে সংগঠনটি হামাসের ঘনিষ্ঠ বলে দাবি ইসরায়েলের।
ইসরায়েলের কমান্ডোরা সেদিন হেলিকপ্টার থেকে বহরের তুর্কি জাহাজ ‘মাভি মারমারায়’ নেমে গুলি চালালে নয়জন নিহত হন, আহত হন কয়েক ডজন সাহায্যকর্মী।
ওই কমান্ডো অভিযানের “কোনো ভুলের কারণে প্রাণহানি হয়ে থাকলে” সেজন্য ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাকশনের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, “আমরা মনে করি, স্প্যানিশ বিচারকের এই আদেশ উস্কানিমূলক।”
শনিবার জেরুজালেম পোস্টকে তিনি বলেন, “আদেশটি বাতিলের জন্য আমরা স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছি। আশা করছি, দ্রুতই তা বাতিল হবে।”
