২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী দফা সিরিয়া আলোচনায়ও থাকছে ইরান

সিরিয়া নিয়ে পরবর্তী দফা শান্তি আলোচনাতেও ইরান অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির সর্বচ্চো নেতা আয়াতোল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2015, 10:12 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

সিরিয়া শান্তি আলোচনা প্রক্রিয়া থেকে ইরান বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়ার একসপ্তাহ পর ফের একথা জানাল দেশটি।

এর আগে ৩০ অক্টোবরে ভিয়েনায় সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজতে বিশ্বের দেশগুলোর সঙ্গে সঙ্গে আঞ্চলিক বিভিন্ন দেশ এবং ইরান আলোচনায় বসে। এর কয়েকদিন পর ইরান পরবর্তী দফা আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল।

আঞ্চলিক দেশ সৌদি আরবের নেতিবাচক ভূমিকার অভিযোগ তুলে আলোচনা প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ইরান।

এখন আবার তাসনিম বার্তা সংস্থায় খামেনির শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা বলছেন, “ইরান সিরিয়া শান্তি আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেবে।”

তিনি আরও বলেন, “আমরা মিত্র সিরিয়াকে সমর্থন দেব। আর তা কেবল প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও দেওয়া হবে।”

সিরিয়া নিয়ে পরবর্তী আন্তর্জাতিক আলোচনা এ সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।