২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থী বাছাইয়ে নতুন কেন্দ্র খুলছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গ্রহণ করতে পারে এমন সিরীয় শরণার্থীদের নির্বাচন জন্য ইরাক ও লেবাননে নতুন শরণার্থী বাছাই কেন্দ্র খুলছে যুক্তরাষ্ট্র। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2015, 01:15 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন।  

সেপ্টেম্বরে চারবছর ধরে গৃহযুদ্ধে ধুঁকতে থাকা সিরিয়া থেকে আরো অতিরিক্ত ১০ হাজার শরণার্থী নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই নতুন এসব কেন্দ্র খোলা হচ্ছে।  

চলতি বছর শেষ হওয়ার আগেই ইরাকের ইরবিলে একটি শরণার্থী অভিবাসন প্রক্রিয়া কেন্দ্র খোলার এবং ২০১৬ সালের প্রথম দিকে লেবাননে শরণার্থী বাছাই ফের শুরুর পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা ভ্যান ব্রাখান্ড। 

ওবামা প্রশাসনের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেসিডেন্টের প্রতিশ্রুত সংখ্যার চেয়েও বেশি শরণার্থী নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ১০ হাজারের অতিরিক্ত আরো কত সংখ্যক নেওয়া হবে তা জানায়নি হোয়াইট হাউজ।  

কারা কারা ‍যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হতে পারবেন তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী নয়টি বাছাই কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রে শরণার্থীদের বাছাই করেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কর্মীরা। 

অতিরিক্ত এই কেন্দ্রগুলো মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে গমনকারী শরণার্থীদের সংখ্যা দ্বিগুণ করবে। 
বর্তমানে যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু সিরীয় শরণার্থীদের তুরস্কের ইস্তাম্বুলে ও জর্দানের আম্মানে অবস্থিত শরণার্থী বাছাই কেন্দ্রদুটির মাধ্যমে নির্বাচন করা হয়। 

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গেল বছর লেবাননের বাছাই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল।