২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হমস প্রদেশের টাউন দখল করেছে আইএস

সিরিয়ার হমস প্রদেশের মাহিন টাউনের দখল নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2015, 04:31 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

রোববার সরকারি সেনাদের উপর চালানো এক হামলার পর টাউনটির দখল নেয় তারা, একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী ও এক বিবৃতিতে জঙ্গীগোষ্ঠীটি এ কথা জানিয়েছে। 

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, হামলায় সরকারি বাহিনীর অন্তত ৫০ জন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।

হামলার পর আইএস যোদ্ধারা রাজধানী দামেস্ক ও হমসের মধ্যবর্তী প্রধান মহাসড়কের ২০ কিলোমিটারে মধ্যে চলে গেছে বলে জানিয়েছে অবজারভেটরি।

পাশের খ্রিস্টান অধ্যুষিত সাদাদ টাউনের প্রান্তেও দুপক্ষের মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।