ওকিনাওয়ায় সমুদ্র ভরাট করে মার্কিন নৌঘাঁটি, বিক্ষোভ
ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর বেইজ ক্যাম্পের জন্য সাগর ভরাটের অনুমতি দিয়েছে জাপান।
নৌ-সেনাদের প্রশিক্ষণের জন্য স্থাপিত ফুতেনমা বিমানঘাঁটি নিয়ে সাধারন জনগণের প্রতিবাদের মুখেও প্রধানমন্ত্রী শিনজো আবে সরকার মার্কিন নৌ সেনাদের পুনর্বাসনে সমুদ্র ভরাটের সুযোগ দিল।
এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে স্থানীয় এলাকাবাসী জায়গাটি ঘিরে প্রতিবাদ করছে। পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে মাটি ভরাট করতে শুরু করেছে।
শুরুতে কিছুটা এগোলেও গত কয়েক বছর ধরে সীমাবদ্ধ এলাকার মধ্যে মার্কিন নৌবাহিনীর প্রায় ৩৮ হাজার সেনা অবস্থান করে। এরপর থেকে জমি অধিগ্রহণের জন্য জোর তৎপরতা শুরু হয়।
গত বছর আবে সরকারের কাছে মার্কিন নৌঘাঁটি সম্প্রসারণের জন্য আরও জায়গা বরাদ্দের আবেদন পড়লে সরকার নাগো শহরের কাছে সমুদ্র ভরাট করে ঘাঁটি স্থাপানের অনুমতি দেয়। প্রতিবাদে সাধারন মানুষ রাস্তায় নামে।
তারা সেনাদের অন্যকোথাও সরিয়ে নেওয়ার কথাও বলে। এমনকি ওকিনাওয়ার সরকার বিরোধী গর্ভনর তাকাশি ওনাকা বিষয়টি নিয়ে আদালতে যান।
আদালত বৃহস্পতিবার সরকারের পক্ষে রায় দিয়েছে। আর এ ঘোষণার পরপরই নাগার মার্কিন নৌ-বিমানবন্দরের জন্য মাটি ভরাটের সরঞ্জাম দেখা যায়।
রায় পাওয়ার পর ডেপুটি মন্ত্রীপরিষদ সচিব হিরোসিগে সেকো রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, ফুতেনেমা এয়ার স্টেশনের জন্য আজ অনুমতি মিলেছে। আজ থেকে আর এ বিষয়ে কারও বাধা থাকলো না। আশা করছি খুব শিগগিরই সরকার ও মার্কিন নৌ সেনারা জমি অধিগ্রহণ শেষে বরাদ্দকৃত জমি ভরাট করতে শুরু করবে।
ওদিকে, মার্কিন সেনাদের তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদে অংশ নেয়া ৬৮ বছর বয়সী নাহা কিমছু বলেন, ওকিনাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক তাৎপর্য বহন করে। অথচ সরকার সেই মার্কিন নৌ বাহিনীর আবাসনের জন্য ওকিনাওয়াকে বেছে নিয়েছে। আমরা অবলিম্বে বেইজ ক্যাম্প সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি।
