২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ফের পারমাণবিক চুল্লি চালু, বিক্ষোভ

জাপানে সাড়ে চার বছর আগে  সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালুর একমাসের মধ্যে ফের আরও একটি চুল্লি চালুর অনুমতি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:16 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

ইমি প্রদেশের ইকাতা পারমাণবিক চুল্লির ৩ নাম্বার প্ল্যান্ট চালুর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি  উৎপাদন ফের শুরু করেছে দেশটি।

সোমবার প্রদেশটির স্থানীয় সরকার তোকিহিরো নাকামুরা এ ঘোষণা দেওয়ার পর স্থানীয় পারমাণবিক-চুল্লি বিরোধী কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রাদশিক সরকারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।

এদিন সকাল সাড়ে ৮ টার দিকে তোকিহিরো নাকামুরা নয় দফা দাবি সম্বলিত এক প্রস্তাবনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

পারমাণবিক চুল্লি চালুর ঘোষণা দিয়ে এ স্থানীয় সরকার বলেন, জাতীয় সরকারের অনুমতিক্রমে দেশের উন্নয়নের স্বার্থে আমরা এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য শিকুকো বিদ্যুৎ কোম্পানিকে সুপারিশ করেছি। এর মধ্যে দিয়ে সাড়ে ৪ বছর ধরে বন্ধ থাকা এই প্লান্টে ফের কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছি।

ফুকুশিমার মতো বড় ধরনের কোন বিপদ যেন না আসে সে ব্যপারে আমরা ইতোমধ্যে কোম্পানিটির প্রধানকে নয় দফা দাবির একটি প্রস্তাবনাও পেশ করেছি যাতে এ প্রদেশের পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষিত হয়।

সংবাদ সম্মলনে উপস্থিত থাকা শিকুকো বিদ্যুৎ কোম্পানির প্রেসিডেন্ট হায়াতো সেক্কো বলেন, এটি সত্যিই জাপানের জন্য মঙ্গলকর সিদ্ধান্ত। আমি এবং আমার কর্মকর্তা-কর্মচারীরা এ নয় দফা বাস্তবায়নে সচেষ্ট থাকবে। একইসঙ্গে পারমাণবিক নিরাপত্তায় যথাযথ শক্তিশালী ভূমিকাও রাখবে।

ওদিকে, সংবাদ সম্মেলন যখন চলছিল তখন বাইরে অর্ধশত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ করে দেশটির জৈষ্ঠ্য নাগরিকরা।

জৈষ্ঠ্য নাগরিকদের সংগঠনের সাধারন সম্পাদক সুকাসা ওয়াডা বলেন, আমরা এ প্রকল্প চাই না। ২০১১ সালের সুনামিতে যে ভয়াবহতা দেখেছি তার পুনরাবৃত্তি কখনও চাই না।

৬৩ বছর বয়সী এ ব্যক্তি আরো বলেন, সরকার এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আমরা প্রতিবাদ করেই যাব।

ভোর ৫ টায় পাশ্ববর্তী কচি প্রদেশ থেকে রওনা দিয়ে প্রতিবাদ জানাতে আসা ৬৬ বছর বয়সী ইরি গেকো বলেন, জাপান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এখানে যদি সুনামির মতো কিছু হয়ে যায় তাহলে এ পারমাণবিক চুল্লির তেজস্ক্রিয়তা সর্বত্র ছড়িয়ে পড়বে। আমরা চাই না আর কোন বিষক্তিয়া। তাই চুল্লি বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

গত সপ্তাহে ফুকুশিমা পারমাণবিক চুল্লির এক কর্মী প্রথমবারের মতো তেজক্রিয়তায় ক্যান্সাওে আক্রান্ত হন।

সোমবার এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ফের বলেছে, ফুকুশিমায় প্রায় এক হাজারের বেশি কর্মী তেজস্ক্রিয়তার স্বাভাবিবক মাত্রার চেয়ে দশমিক ৫ শতাংশ বেশি মাত্রায় আক্রান্ত হয়েছে। এ অবস্থার মধ্যে জাপান সরকার নতুন করে এ পারমাণবিক বিদ্যুৎ চুল্লি চালুর অনুমতি দিল।