প্যাট্রিসিয়ার প্রভাবে টেক্সাসে প্রবল বৃষ্টি
ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে টেক্সাসের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
সোমবার সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ১৫ থেকে ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া প্রবল বেগে মেক্সিকোর পশ্চিম উপকূলে আঘাত হানার পর এখন দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে।
এর ফলে টেক্সাস, হিউসটন, ডালাস, গ্যালভাস্টোন ও সান অ্যান্টনিওসহ আরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।
হিউসটনের মেয়র আনিসে পার্কার স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে ভেজা রাস্তায় বের না হওয়ার পরমর্শ দিয়েছেন। জনগণকে আকস্মিক বন্যার বিষয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি।
এখন পর্যন্ত সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রাস্তায় অনেক গাড়ি আটকা পড়ে আছে।
ওদিকে, শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ডালাস বিমানবন্দর থেকে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল হয়ে গেছে।
