‘সশস্ত্র বিদ্রোহী দলগুলোর সঙ্গে আলোচনায় রাজি আসাদ’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সশস্ত্র কয়েকটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত বলে তাকে জানিয়েছেন।যদি দলগুলো সত্যিই সাংলাপে বসতে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে প্রস্তুত থাকে।
মস্কোয় আসাদের আকস্মিক সফরের একদিন পরই পুতিন একথা জানালেন। এর মধ্য দিয়ে সিরিয়ার সংঘর্ষে মস্কোর নতুন গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসারই বহিঃপ্রকাশ ঘটেছে।দুই নেতা সঙ্কট সমাধানে রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন বলে জানান পুতিন।
পশ্চিমা কয়েকটি দেশের সরকার রাশিয়াকে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথে বাধা হিসাবে চিত্রিত করেছে। বিশেষ করে সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহী ইসলামিক দলগুলোর ওপর রাশিয়ার বিমান হামলা শুরুর পর থেকে দেশটি সমালোচিত হচ্ছে।
কিন্তু পুতিন বলছেন, সিরিয়ায় সামরিক অভিযান দেশটির ভবিষ্যৎ প্রশ্নে আলোচনায় অগ্রগতির সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে বলেই মনে করেন তিনি।
