প্রেসিডেন্ট পদ প্রার্থিতার জন্য লড়ছেন না বাইডেন
আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থিতার লড়াইয়ে না নামার ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক ব্রিফিং এ বাইডেন বলেন, ছেলের মৃত্যু শোক কাটিয়ে তার পরিবার নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত হয়ে উঠলেও এখন আর প্রচারণা চালানোর মতো সময় হাতে নেই।
তবে তিনি এও বলেন, ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ওবামার কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিলে ভুল করবেন।
প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে থাকার ঘোষণা দিলেও বাইডেন বলেছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে তিনি নীরব ভূমিকা পালন করবেন না ।
এ ব্যাপারে তিনি বলেন,“ দল হিসেবে আমাদের অবস্থান কি এবং জাতি হিসেবে আমরা কোথায় যেতে চাই, তা নিয়ে আমি পরিষ্কারভাবেই কথা বলব। ”
তবে বাইডেনের প্রর্থিতা থেকে সরে থাকার ঘোষণায় নতুন করে গতি পেয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা ।
