আলজেরিয়ায় কারখানায় বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু
আলজেরিয়ায় একটি কারখানায় বিস্ফোরণে অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির আইন ডিফলা প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত ওই কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।
এ ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে।
