ইয়েমেনে সেনা পাঠিয়েছে সুদান
এডেনের সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, শনিবার সুদানের সেনাবাহিনীর সৈন্য ও কর্মকর্তা মিলিয়ে ৩০০ জনের একটি দল সমুদ্র পথে ইয়েমেনের বন্দর নগরি এডেনে পৌছেছে।
আরব টেলিভিশন চ্যানেলে সেৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি সুদানের সেনাদলের এডেনে পেৌঁছানোর খবর নিশ্চিত করেছেন।
সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ খলিফা আলশামি রয়টার্সকে বলেন, "মিত্র সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের সেনারা ইয়েমেনে নিজেদের সামরিক দায়িত্ব পালনে প্রস্তুত। ইয়েমেনে বৈধ সরকারের পুনপ্রতিষ্ঠায় সুদান প্রতিশ্রুতিবদ্ধ।"
আরব জোট ইয়েমেনে হাদি সরকারকে পুনপ্রতিষ্ঠিত করতে চায়।
এ বছরের শুরুতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং প্রেসিডন্টে আব্ব-রাব্বু মনসুর হাদিকে গৃহবন্দি করে। ফেব্রুয়ারিতে সানা থেকে পালিয়ে এডেনে চলে যান হাদি এবং মার্চে সেখান থেকে সেৌদিআরবে আশ্রয় নেন। তারপর অল্প কয়েকবারই ইয়েমেনে গেছেন তিনি।
জুলাইয়ে হাদির পক্ষে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সেৌদি নেতৃত্বাধীন বাহিনী। হুতি বিরোধী যোদ্ধারা এডেন থেকে হুতি ও তাদের মিত্র সালেহীদের হটিয়ে দিলে প্রধানমন্ত্রী খালেদ বাহাহ এডেন ফিরে আসেন।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের পক্ষ নিয়েছে।
মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষে ইয়েমেনে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
