সিরিয়ায় ফ্রান্সের প্রথম বিমান হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে ফ্রান্স।
সিরিয়ায় আইএস এর ক্রমবর্ধমান শক্তি সঞ্চয়ের রাশ টেনে ধরতে ফ্রান্স এ অভিযান শুরু করেছে।
ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে “এর মধ্য দিয়ে আমাদের দেশ আইএস এর সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রতিজ্ঞা রক্ষা করল।আমাদের জাতীয় নিরাপত্তা যতবার হুমকির মুখে পড়বে ততবার আমরা বিমান হামলা করব।”
এর আগে ফ্রান্স ইরাকে বিমান হামলায় অংশ নিয়েছিল। আর এ মাসের শুরুর দিকে দেশটি আইএস এর অবস্থান সম্পর্কে তথ্য জোগাড় করতে সিরিয়ায় অনুসন্ধানী বিমান অভিযান শুরু করেছে।
ওই অনুসন্ধান অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আইএস এর ওপর বিমান হামলা চালানো শুরু হয়েছে এবং আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করেই অভিযানটি চালানো হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্স।
