২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিলেন মালালা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 02:47 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা তার দেওয়া বক্তব্যে মেয়েদের জন্যও শিক্ষার সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান।

একজন সিরীয় ও একজন পাকিস্তানি মেয়েকে পাশে নিয়ে শুক্রবার জাতিসংঘের গ্যালারি থেকে বক্তব্য দেন মালালা।

সর্বকনিষ্ঠ এই নোবেল লরিয়েট মেয়েদের শিক্ষাকে অধিকার বলে বর্ণনা করেন।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করার সময় বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানদের বিরাগভাজন হন মালালা।

২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।