২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবা সফরে পোপ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান

প্রথমবারে মতো কিউবা ভ্রমণে গেছেন পোপ ফ্রান্সিস। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 10:08 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

কিউবা আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদার করার মধ্য দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপনের আহবান জানিয়েছেন তিনি।

কিউবার রেভল্যুশন স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ‘সানডে ম্যাস’ উদযাপন করতে হাভানায় পৌঁছানোর পরপরই পোপ ওই আহ্বান জানান।

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোরও ক্যাথলিক খ্রিস্টানদের ওই উৎসবে যোগ দেয়ার কথা। কিউবার জনপ্রিয় নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে পোপের।

পোপের আগমন উপলক্ষ্যে হাভানার রাস্তা এবং গির্জাগুলো নতুন করে সাজানো হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে ক্রিচনারও এ উৎসবে অংশ নিচ্ছেন।

কিউবা এবং যুক্তরাষ্ট্র সফরের সূচনা করে আর্জেন্টাইন বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস দু’ দেশের উষ্ণ সম্পর্কের প্রসংশা করে দুই দেশের নেতাকেই এপথে অটুট থাকা এবং বিশ্বে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটাতে কিউবা ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েই পোপ ফ্রান্সিস কিউবা ও যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন।

শনিবার কিউবার রাজধানী হাভানায় পৌঁছান তিনি।

কিউবা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কে ‘পুরো বিশ্বের জন্য পুনর্মিলনের উজ্জ্বল উদাহরণ’ বলে বর্ণনা করেন পোপ।