২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নিরাপত্তার জন্যই ‘নিরাপত্তা বিল’: আবে

জাপানের মানুষের নিরাপত্তার জন্য ‘নিরাপত্তা বিল’ করা হয়েছে বলে মন্তব্য করছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 07:37 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

মানুষের জানমালের নিরাপত্তা ও যুদ্ধ প্রতিহত করতে এ বিলটি প্রয়োজন। এটি জাপানের ভবিষৎ প্রজন্মকে বহিঃশক্তির হাত থেকে রক্ষার একটি সুবর্ণ সুযোগ  বলে জানান তিনি।

শনিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে বিলটি চুড়ান্তভাবে স্বীকৃতি পাওয়ার পর প্রধানমন্ত্রী শিনজো আবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আন্দোলকারীরা ভুল বুঝে রাস্তায় নেমেছে। সংসদে কেবল সরকারের জোটবদ্ধ দলের সমর্থন পেয়ে নিরাপত্তা বিল পাশ করা হয়নি।

এখানে কয়েকটি বিরোধীদলের সদস্যের সম্মতি রয়েছে। আশা করি, আন্দোলনকারীদের উচিত দেশ ও তাদের ভবিষতে ভাল কিছু আসছে এমন চিন্তা করে ঘরে ফিরে যাওয়া। এই বিল দেশের শান্তি, মানুষের শান্তির জন্য।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের ভূখন্ডে অবস্থান গেড়েছে আর জঙ্গিবাদী ইসলামিক স্টেট যে হুমকি দিচ্ছে তার প্রেক্ষিতে দেশের সেনা বাহিনীর প্রস্তুতি নেয়া ছাড়া কোন উপায় নেই।

এর আগে শুক্রবার দিবসের শেষ কার্যবিধিতে ‘উচ্চ কক্ষের সুপারিশকৃত’ নিরাপত্তা বিল নিয়ে আস্থা ও অনাস্থা জ্ঞাপন আহ্বান করা হলে সাংসদদের ১৪৮ ভোটের বিপরীতে ৯০ ভোট বিলের পক্ষে পড়ে। শনিবার কার্যদিবসের প্রথম অংশেই তাচুড়ান্তভাবে স্বীকৃতি পায়।

অন্যদিকে, দেশের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজধানী টোকিওয় রাতভর বিক্ষোভ ও সমাবেশ অব্যহত রেখেছে আন্দোলনকারীরা।

চলতি বছর ১৬ জুলাই পাশকৃত ছয় ধারার এই নিরাপত্তা বিলে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিধানের জন্য সেনারা প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুদের মোকাবেলা করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করবে।প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের সেনারা জাপানি সেনাদের প্রশিক্ষণ ও স্থল-জল ব্যবহার করবে’।

এরপর বৃহস্পতিবার সরকার সংসদের উচ্চকক্ষে বিলটির সমর্থন কুড়ায়। যদিও প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) এবং অন্যন্য সমমনা দল তা প্রত্যাখান করে। হাতাহাতির মতো বিরল ঘটনার মধ্যে দিয়ে নাটকীয়ভাবেশুক্রবার উচ্চকক্ষের কমিটির করা সুপারিশকৃত নিরাপত্তা বিল নিয়ে শুনানি শুরু হলে, এর বিরোধীরা তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে।

সংবিধানের ৯ নাম্বার অনুচ্ছেদের করা এই বিলটি সাংবিধানিক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শনিবার তা অনুমোদন পেল।

বির্তকিত এই সামরিক আইন পাশের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সরকার শিনজো আবেকে ধন্যবাদ জানিয়েছে বলে সরকারের কার্যালয় থেকে বলা হয়েছে। তারা বলেছে, এখন থেকে জাপান বিশ্ব শান্তি রক্ষায় অংশীদারিত্ব করবে।

তবে চীন ও উত্তর কোরিয়া থেকে প্রেরিত বার্তায় বিরোধীদলের দাবির প্রতিই সমর্থন জানানো হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী হুং লি বলেছেন, জাপান সরকারের উচিত হবে তাদের ভবিষৎ থেকে শিক্ষা নেয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি থেকেশিক্ষা নেয়া। আমরা বিশ্বাস করি শিনজো আবের উচিত হবে জনগণের দাবিকে মূল্য দেয়া।

ওদিকে, সরকারের জোর পূর্বক করা নিরাপত্তা বিল বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশের অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীদলের সাংসদ ও নীতি নির্ধারকরা।

শনিবার সকালে ডিপিজে’র নেতা কাসুয়া ওকিডা বলেন, আমরা কোনভাবেই শিনজো আবেকে লাগামহীন ভাবে চলতে দিতে পারি না। যেকোন মূল্যে হোক আমরা নিরাপত্তা বিল বাতিলে মাঠে থাকব।

জাপানের কম্যুনিষ্ট পার্টির কাজু সি বলেন, সরকার সংবিধানের ৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছে। তারা পশ্চিমা গোষ্ঠীর সমর্থন কুড়িয়ে দেশের সেনাদের যুদ্ধে নামিয়ে মূলত দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে দূর্বৃত্তায়নে ফেলার চেষ্টা করল মাত্র।

নিরাপত্তা বিল বাতিল নিয়ে যখন বিরোধদল ও সাধারন জনগণ ফুঁসে উঠছে ঠিক তখনই জাপানের একদল বুদ্ধিজীবী তাদের দাবিতে সমর্থন জানিয়েছে।

তারা প্রধানমন্ত্রী শিনজো আবের করা এ বিল বাতিলের দাবিতে আদালতে যাবে বলে ঘোষণা দিয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ এবং কিই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস কিয়সু কোবেয়াশি রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচ’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা বিল কখনোই সংবিধানের ৯ অনুচ্ছেদের সাথে যায় না। যেটা জনগণের শান্তি রক্ষা নীতির সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

তিনি বলেন, আমরা একশো জনের বেশি বুদ্ধিজীবী খুব শিগগির এই বিলের বিরুদ্ধে আদালতে যাব।

ওদিকে, নিরাপত্তা বিল পাশের কয়েক ঘণ্টা পর শনিবার দুপুরে জাপানের উত্তরাঞ্চলের সেনকাকু দ্বীপপুঞ্জে চীনের কয়েকটি যুদ্ধ জাহাজ দেখতে পেয়েছে স্থানীয় কোস্ট গার্ড।

জাপানের জলসীমায় জাহাজ দুইটি প্রায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করে। এ নিয়ে দেশটির সরকার পর্যায়ে উদ্বেগ বিরাজ করছে।