২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট নিক্ষেপের জবাবে গাজায় ইসরায়েলি বিমান হামলা

দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি গেরিলাদের রকেট নিক্ষেপের জবাবে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Sep 2015, 03:41 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

শনিবার ভোররাতে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক দল হামাসের দুটি প্রশিক্ষণ শিবির লক্ষ করে হামলাগুলো চালানো হয়। 

তবে এসব হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গাজার কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা। 

শুক্রবার রাতে গাজার গেরিলারা ইসরায়েলের অভ্যন্তরে দুটি রকেট নিক্ষেপ করে। একটি রকেট ছোট এক শহরের একটি বাসের উপর গিয়ে পড়লে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি। 
 
ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বিতীয় রকেটটিকে গুলি করে ধ্বংস করে।  

নিক্ষিপ্ত দুটি রকেটের মধ্যে একটি ছোঁড়ার দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক গাজার একটি গোষ্ঠী।  

গেল সপ্তাহের প্রায় পুরোটাজুড়ে জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গাজা-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো।