২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সিরীয় শরণার্থী পরিবার নিল ভ্যাটিকান

প্রতিটি ক্যাথলিক পরিবারকে শরণার্থীদেরকে আশ্রয় দেয়ার পোপ ফ্রান্সিসের আহ্বানে সাড়া দিয়ে ভ্যাটিকান সিটি শুক্রবার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা একটি সিরীয় পরিবারকে নেয়ার কথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2015, 08:07 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

দামেস্ক থেকে আসা ওই পরিবারে রয়েছে বাবা-মা ও দুই সন্তান।তারা ক্যাথলিক সম্প্রদায়েরই মানুষ।

এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, নাম না জানা এ পরিবারটি ৬ সেপ্টেম্বরে ইতালিতে এসেছে। পোপ ওইদিনই শরণার্থীদেরকে আশ্রয় দেয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছিলেন। এরপর থেকে ৪ জন সিরীয় আশ্রয়ের জন্য আবেদন করেছে।