২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি সীমান্তপথ বন্ধ করল ক্রোয়েশিয়া

শরণার্থীদের চাপ সামলাতে ব্যর্থ হয়ে সার্বিয়া সীমান্তের সঙ্গে থাকা আটটি রাস্তার মধ্যে সাতটি রাস্তাই বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 03:02 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

বিবিসি বলছে, সার্বিয়া থেকে আসা শরণার্থীদের ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে ক্রোয়েশিয়া।

কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তার শুরুর দিকে হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দিলে ১৩ হাজারেরও বেশি শরণার্থী ক্রোয়েশিয়ায় প্রবেশ করে। এরপর তাদের আর কিছু করার নেই।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,  সীমান্তের দিকে যাওয়া রাস্তাগুলোর ট্র্যাফিক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব’র সরকার সাফ জানিয়ে দিয়েছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরনার্থীকে তাদের পক্ষে আশ্রয় দেওয়া সম্ভব হবে না।

দেশটির সরকার শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েনের প্রস্তুতিও নিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে যে শরণার্থীরা ক্রোয়েশিয়ায় অবস্থান করছেন তাদেরকেও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবদেন করতে হবে।

তিনি হুঁশিয়ার করে জানিয়েছেন, যারা আবেদন করবেন না তাদের অবৈধ অভিবাসী বলে গণ্য করা হবে।