মুসলিম সম্মেলনের মঞ্চ কাঁপালো অর্ধনগ্ন দুই নারীবাদী
ফ্রান্সে মুসলিম ধর্মাবলম্বীদের একটি সম্মেলনে আলোচনা চলার সময় অর্ধনগ্ন দুই নারীবাদী দৌড়ে সেখানে উঠে মঞ্চ কাঁপিয়েছে।
নারী দুইজন মঞ্চে উঠেই মাইক্রোফোন ছিনিয়ে নেয় এবং বাতাসে ঘুষি মারতে থাকে। ওই সময় মঞ্চে দাঁড়িয়ে দুইজন ইমাম দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা মিরর- এর প্রতিবেদনে বলা হয়, কখন পুরুষরা তাদের স্ত্রীকে মারধর করতে পারবে বা পারবে না এ বিষয়ে ওই সময় দুই ইমাম বক্তৃতা দিচ্ছিলেন। ঘটনার আকস্মিকতায় ইমামদ্বয় বেশ হতভম্ব হয়ে পড়েছিলেন বলেই মনে হয়েছে ছবিতে।
ওই দুই নারী বিতর্কিত নারীবাদী দল ফেমেনের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের শরীরের নগ্ন অংশে কালো কালিতে বার্তা লেখা ছিল।
এর আগেও ফেমেনের সদস্যদের এভাবে প্রতিবাদ জানাতে দেখা গেছে।
নিরাপত্তারক্ষীরা দ্রুত নারীদের মঞ্চ থেকে সরিয়ে নেয়। কয়েকজন পুরুষও তাদের সঙ্গে যোগ দেয়। খুব সম্ভবত তারা আয়োজক কমিটির সদস্য।
তাদের একজনকে মাটিতে পড়ে থাকা এক নারী বিক্ষোভকারীকে লাথি মারতেও দেখা যায়। ওই দুই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
