পেট্রোব্রাস দুর্নীতি: লুলাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছে দেশটির পুলিশ।
বিবিসি বলছে, দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোব্রাস দুর্নীতি তদন্তে লুলাকে জিজ্ঞাসাবাদ করে চায় তারা।
পুলিশের জানিয়েছে, লুলা এই দুর্নীতির সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ নেই। কিন্তু তিনি বা তার দল এতে করে লাভবান হয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে চান তারা।
লুলা জানিয়েছেন, এ ব্যাপারে তিনি পুলিশের কাছ থেকে এখনো কোনো অনুরোধ পাননি।
সুপ্রিম কোর্ট পুলিশের আবেদন অনুমোদন করলে লুলাকে পুলিশ স্টেশনে গিয়ে এ সম্পর্কে তার ব্যাখ্যা বা প্রশ্নের জবাব দিয়ে আসতে হবে।
অভিযোগ উঠেছে, বেশ কিছু ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাজিলের রাষ্ট্রীয় তেল বাজারজাতকারী প্রতিষ্ঠান পেট্রোব্রাসের সাথে লাভজনক চুক্তি করতে বেশ কয়েকজন রাজনীতিককে ঘুষ দিয়েছে।
এটি ব্রাজিলের ইতিহাসে সবচে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা, যেখানে শীর্ষ পর্যায়ের রাজনীতিকরাও ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে লুলার সাবেক চিফ অব স্টাফ হোস দিরসেও এবং ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষ জোয়াও ভাক্কারিও রয়েছেন।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ পেট্রোব্রাসের চেয়ারম্যান। তাকে এই কেলেঙ্কারিতে কোনোরূপ সম্পৃক্ত থাকার দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে।
অথচ চেয়ারম্যান পদে রৌসেফের দায়িত্বে পালনের সময়ই প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মনে করা হয়।
