জার্মানির জঙ্গলে লেনিনের মাথার বিশাল মূর্তি
জার্মানির একটি জঙ্গলে মাটিচাপা দেওয়া রাশিয়ার বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের মাথার একটি বিশাল মূর্তি উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, ২৪ বছর আগে এই মূর্তিটি মাটিচাপা দেওয়া হয়েছিল।
গ্রানাইটে নির্মিত এই মূর্তিটি বার্লিনের বাইরে উডল্যান্ড থেকে শ্রমিকেরা ঐতিহাসিকদের তত্ত্বাবধানে মাটি খনন করে তুলে আনেন।
লেনিনের মাথার এই মূর্তিটি ৬২ ফুট উঁচু একটি মূর্তির অংশ ছিল যা শহরটির পূর্বাংশে স্থাপিত হয়েছিল।
বার্লিন প্রাচীরের পতনের পর ১৯৯১ সালে মূর্তিটি ভেঙ্গে ফেলে এর অংশগুলো গহীন অরণ্যে মাটিচাপা দেওয়া হয়।
৩.৫ টন ওজনের লেনিনের মাথার মূর্তিটি পশ্চিম বার্লিনের স্পানদাও চিতাদেল মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জার্মান মনুমেন্ট নিয়ে এক প্রদর্শনীতে এটি উপস্থাপন করা হবে।
মূল মূর্তির এই অংশটিই খুঁজে পাওয়া গেছে।
