২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৫

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও দে জেনেরিয়োর কাছে পারাতিতে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৫ জনের মুত্যু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 11:50 AM

Updated : 25 Apr 2022, 01:50 PM

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।

রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ১১.৩০ মিনিটে পারাতিতে উপকূলীয় রাস্তায় প্রায় ৫০ জন যাত্রীবহনকারী বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

বাসটি ট্রাফিকো কলিট্যুর নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, রাস্তাটি খুবই বিপজ্জনক-ঝুঁকিপূর্ণ। নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়াতে পারে।

আহতদের পারাতির সাও পেদ্রো দে আলকানতারায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এ ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে।