২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে তুরস্কে ২ সেনা নিহত 

রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে গাড়িতে থাকা দুই ‍তুর্কি সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সোমবার ইরাক সীমান্তের কুর্দি অধ্যুষিত হাক্কারি প্রদেশের সেমদিনলি টাউনের কাছে এ ঘটনা ঘটে। 

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তুরস্কের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর থেকে তুর্কি সেনাদের উপর হামলার এটি সাম্প্রতিকতম ঘটনা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

জুলাইয়ের শেষ দিক থেকে উত্তর ইরাক ও দক্ষিণপূর্ব তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থান লক্ষ করে চারশরও বেশি বার হামলা চালিয়েছে তুরস্ক। 

পুলিশ কর্মকর্তা ও সেনাদের উপর পিকেকের চালানো হামলার জাবাবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তুর্কি কর্তৃপক্ষ। 

পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।