২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে স্কুলের গ্যাসলাইন বিস্ফোরণে আহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাইস্কুলের গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে তিন নির্মাণকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Aug 2015, 11:14 AM

Updated : 26 Jul 2022, 12:04 PM

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের রাত ৮টার দিকে ব্রনক্স এলাকার জন এফ কেনেডি হাইস্কুলের ছয়তলায় ল্যাবরেটরির নির্মাণ কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।  
 
দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, আহত তিনজনকে স্থানীয় জ্যাকোবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর নয়। 

পুলিশের ওই মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে দুটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

৯ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কের স্কুলগুলোর বৎসর শুরু হয়।