২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় গোলা ছুড়ে দক্ষিণের পাল্টা জবাব

উত্তর কোরিয়ার রকেট হামলার পাল্টা জবাবে সেখানে ১০ রাউন্ড কামানের গোলা নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2015, 06:50 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি লাউডস্পিকার লক্ষ্য করে হামলা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই স্পিকারে পিয়ংইয়ং বিরোধী প্রচার চলছিল।

দক্ষিণ কোরিয়ার গোলা হামলার পাল্টা জবাবে উত্তর কোরিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গোলা নিক্ষেপের ঘটনায় কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ছোড়া রকেটের সন্ধান পেয়েছে এবং এটি বিকাল তিনটা ৫২ মিনিটের দিকে ছোড়া হয়েছে বলে জনিয়েছেন। তবে এতে লাউডস্পিকারের কোনো ক্ষতি হয়নি বা হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি।

দক্ষিণ কোরিয়ার  প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর উপর নজরদারি জোরদার করার পাশাপাশি তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

উত্তর কোরিয়ার ছোড়া রকেটটি দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার পশ্চিমে সিউলের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনার পর ওই এলাকা থেকে দক্ষিণ কোরিয়ার অধিবাসীদের সরে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।