চীনে বন্যায় ১১ জনের মৃত্যু
চীনের সিচুয়ান প্রদেশে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন আরো ১৩ জন।
রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় চীনের ৬টি শহরের ৫ লাখ ৬৪ হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।
প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদরদপ্তর থেকে বলা হয়েছে, শহরগুলোর মধ্যে লুজহোও-এর অবস্থাই সবচে নাজুক।
বন্যায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।
