কাশ্মীর সীমান্তে নতুন করে গোলাগুলি, নিহত ৮
গোলযোগপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নতুন করে তুমুল গোলাগুলিতে অন্তত ৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সম্প্রতি কয়েক মাসে সীমান্ত সংঘর্ষ বেড়েছে। সর্বশেষ এ গোলাগুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরো টানাপোড়েন সৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে।
নয়াদিল্লিতে ২৩-২৪ অগাস্ট দু’পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে এক প্রশাসক নিসার আহমেদ ওয়ানি বলেছেন, রান্নাঘরে গোলার আঘাতে এক নারী নিহত হয়েছে।
তিনি আরো জানান, ১২ বছরের এক শিশুসহ ৫ বেসামরিক নাগরিক পাকিস্তানের গুলিতে নিহত হয়েছে এবং শনিবার আহত হয়েছে ৯ জন।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনাদের গুলিতে ২ বেসামরিক নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়েছে।
শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনকালে সর্বশেষ মর্টার হামলা ও জোরদার গুলি বিনিময় হয়েছে।
স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে।গত বছর ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দু’দেশের মধ্যে সম্পর্ক আরো শীতল হয়েছে।
