২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের রোগীর ‘ব্যথা, উদ্বেগ’ কমাবে সঙ্গীত

অপারেশনের আগে, পরে এমনকি অস্ত্রোপচারের সময়টিতেও সঙ্গীত রোগীর ব্যথা ও উদ্বেগ কমাতে পারে, বলছেন গবেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 08:50 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, যেসব রোগী সঙ্গীত শুনেছেন, অস্ত্রোপচারের পর তাদের উদ্বেগ অনেক কম ছিল। আর তাদের ব্যথানাশকের দরকারও পড়েছে কম।

চিকিৎসা বিষয়ক ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, সাধারণ চেতনানাশক দিয়ে চিকিৎসা করা রোগীদের ক্ষেত্রেও সঙ্গীতের কার্যকর প্রভাব দেখা গেছে।

এ কারণে হাসপাতালে রোগীদেরকে মিউজিক ডিভাইস এবং প্লেলিস্ট সঙ্গে আনতে দেয়ার পরামর্শও দিয়েছেন গবেষকরা।

প্রায় ৭ হাজার রোগীর ওপর অস্ত্রোপচারের সময়টিতে গবেষণা চালান গবেষকরা। এদের মধ্যে কাউকে কাউকে সঙ্গীত না শুনিয়ে কেবল নিয়মিত পরিচর্যা করে পরীক্ষা করেন তারা।

দেখা গেছে, সঙ্গীতের কারণে রোগীদের হাসপাতালে থাকার সময় না কমলেও অস্ত্রোপচার নিয়ে তাদের উদ্বেগ এবং ব্যথা লাঘব হয়েছে।

প্রধান গবেষক ডক্টর ক্যাথরিন মেডস জানান, গত এপ্রিলে এক রোগীর অস্ত্রোপচারের তিন ঘন্টা পর ব্যথা কমাতে সহায়ক হয়েছিল সঙ্গীত।

আর সেকারণেই অস্ত্রোপচারের প্রত্যেক রোগীর উদ্বেগ ও ব্যথা কমাতে সঙ্গীতের মত একটি সস্তা ও নিরাপদ বিকল্প সহজলভ্য হওয়া উচিত বলে মত দিয়েছেন গবেষকরা।