২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাশে ওবামার সঙ্গী বই

ম্যাসাচুসেটসের মার্থা’স ভ্যানিয়ার্ড দ্বীপে অবকাশ কাটাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সঙ্গে নিয়েছেন বেশ কিছু বই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 02:56 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

এসব বইয়ের মধ্যে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ির ‘দ্য লোল্যান্ড’ও রয়েছে।

১৯৬০ এর দশকে কলকাতার দুইভাইয়ের জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘দ্য লোল্যান্ড’ উপন্যাসটির কাহিনি। সুভাষ ও উদয়ন দুইভাই। কলকাতায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে তারা বড় হয়েছেন।কিন্তু চরিত্রগত দিক থেকে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পার্থক্য অনেক। সুভাষ শান্ত স্বভাবের আর উদয়ন দামাল। ওই সময়ের রাজনীতির বাতাস তাদের এই পরিবারেও লাগে। কিউবার বিপ্লব, ফ্রান্সের ছাত্রবিদ্রোহ সেইসাথে ভিয়েতনাম। দেশেই রয়েছে বামপন্থি আন্দোলন, নকশালবাড়ি অভ্যুত্থান। এসবকিছুই ডানপিটে উদয়নকে নাড়া দিলেও, সুভাষের ভেতর তেমন রেখাপাত করে না। সুভাষ চলে যায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে। আর উদয়ন জড়িয়ে পড়ে নকশাল রাজনীতিতে।

এরই মধ্যে গৌরী নামের এক নারীকে ভালবেসে বিয়ে করে উদয়ন। একদিন পুলিশ এসে পরিবারের সবার সামনেই গুলি করে হত্যা করে উদয়নকে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে সুভাষ দেশে আসে। সে দেখতে পায় সন্তানসম্ভবা গৌরীর ওপর পরিবারের অন্যদের অবহেলা। সুভাষ গৌরীকে বিয়ে করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। কিন্তু তাদের সংসারও সুখের হয় না। এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং একাকীত্বই সঙ্গী হয়ে ওঠে।

ঝুম্পার ‘দ্য লোল্যান্ড’ উপন্যাসের পাশাপাশি ওবামা আরো পাঁচটি বই সঙ্গে নিয়েছেন। এগুলো হচ্ছে, জেমস সাল্টারের ‘অল দ্যাট ইজ’, অ্যান্থনি দোয়েরের ‘অল দ্য লাইট উই ক্যান নট সি’, এলিজাবেথ কোলবার্টের ‘দ্য সিক্সথ এক্সটিঙ্কশন’, তা-নিহিশি কোয়েটসের ‘বিটুইন দ্য ওয়ার্ল্ড এন্ড মি’ এবং রন চেরনাওয়ের ‘ওয়াশিংটন: এ লাইফ’।

কোয়েটসের বইটি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের জীবনযাপন নিয়ে রচিত। মানুষই নাটকীয়ভাবে পৃথিবীর পরিবেশ পাল্টে দিচ্ছে এ সংক্রান্ত ব্যাখ্যার জন্য পুলিৎজার জয় করে কোলবার্টের গ্রন্থটি।

আর চেরনাওয়ের বইটি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের বিস্তারিত জীবনী।