২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রোয়েশীয় জিম্মির শিরশ্ছেদ করেছে মিশরীয় আইএস’

ইসলামিক স্টেট (আইএস) এর মিশরীয় শাখা ছিন্ন মাথার একটি মৃতদেহের ছবি প্রকাশ করে এটি এক ক্রোয়েশীয় জিম্মির বলে দাবি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Aug 2015, 01:14 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

গত সপ্তাহে তারা এ জিম্মিকে হত্যার হুমকি দিয়েছিল বলে বুধবার জানিয়েছে ‘সাইট’ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান।

রয়টার্স নিরপেক্ষভাবে ছবিটির সত্যাসত্য যাচাই করতে পারেনি। ছবিতে ক্যাপশন দেয়া হয়, “সময়সীমা পেরোনোর পর ক্রোয়েশীয় জিম্মিকে হত্যা করা হয়েছে, কারণ তার দেশ ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে।”

খবরটি নিশ্চিত হলে এটিই হবে মিশরীয় জঙ্গি গ্রুপ সিনাই প্রভিন্সের আটক করা প্রথম পশ্চিমা জিম্মির শিরশ্ছেদের ঘটনা। আইএস এর আনুগত্য স্বীকার করার পর মিশরের জঙ্গি দল আনসার বায়েত আল-মাকদিস তাদের নাম পরিবর্তন করে ওই নাম রাখে।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রেস অফিসের এক মুখপাত্র বলেছেন, “আমরা খবরটি অনলাইনে দেখেছি। কিন্তু এখন আমরা নিজস্ব উদ্যোগে এটি খতিয়ে দেখছি। খবরটি সত্য বলে নিশ্চিত হলে আমরা বিষয়টি সম্পর্কে একটি বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানাব।”

ক্রোয়েশিয়ার দূতাবাস এবং পররাষ্ট্রমন্ত্রণালয় এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।