২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিধসে নিখোঁজ ২৬

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে ভূমিধসে অন্ততপক্ষে ২৬ জন নিখোঁজ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার শানিয়াং কাউন্টির শানজি উজোও খনি কোম্পানির ডরমিটরি ও ঘরবাড়ি প্রায় ১০ লাখ কিউবিক মিটার মাটির নিচে চাপা পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মাটির নিচে চাপা পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

গেল সপ্তায় শক্তিশালী টাইফুন সুডেলর চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানার পর প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টি হয়েছিল।

জানা গেছে, ১৫টি ডরমিটরি ও তিনটি আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে অন্ততপক্ষে ৪০ জন আটকা পড়েছেন বলে জানানো হয়েছিল।

স্থানীয় সরকার তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, ভূমিধসের শিকার ওই অঞ্চল ও তার আশেপাশে থাকা অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।