২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে ছুরি হামলায় নিহত ২

সুইডেনের রাজধানী স্টকহোমের পশ্চিমাঞ্চলীয় ভেস্তেরঁস নগরীর ইকেয়া স্টোরে ছুরি হামলায় দুইজন নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2015, 07:33 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সোমবার পুলিশ জানায়, তারা ফোনে স্টোরটি থেকে মানুষ আহত হওয়ার খবর পেয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এক নারী ও এক পুরুষকে ছুরিকাঘাতে আহত অবস্থায় খুঁজে পায় তারা। পরে আহত দু’জন মারা যায়। আরেকজন মানুষ মারাত্মকভাবে জখম হয়েছে।

খুনের সন্দেহে একজনকে কাস্টডিতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।