২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গত দু’দিনে আফগানিস্তানে সহিংসতার শিকার ৪শ’

আফগানিস্তানে গত দুইদিনে সহিংসতার শিকার হয়ে আহত বা নিহত হয়েছে ৪শ’ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> IANS/bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 10:51 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বিশেষ করে তালবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর থেকে রক্তক্ষয়ী হামলায় কাবুলে বেসামরিক নাগরিকরাই সহিংসতার শিকার হয়েছে বেশি। একই সময়ে আফগান তালেবানের মধ্যে নেতা নির্বাচন নিয়ে অভ্যন্তরীন বিরোধ দেখা দিয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ সহযোগিতা মিশন ‘ইউএনএএমএ’ শনিবার বলেছে, কেবলমাত্র শুক্রবার একদিনেই রাজধানীতে বিপুল সংখ্যক (৪২ জন নিহত এবং ৩১৩ জন আহত) বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। ২০০৯ সালে সহিংসতার শিকার লোকজনদের হিসাব রাখার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা।

শুক্রবার ভোরে শুরু হওয়া ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে ইউএনএএমএ। তালেবান নেতা মোল্লা ওমর নিহত হওয়া এবং দলের অভ্যন্তরীন বিরোধের মধ্যে নতুন নেতা আখতার মনসুরের নাম ঘোষণার পর এমন হামলা এটিই প্রথম।