সিঙ্গাপুরের স্বাধীনতার ৫০ বছর পূর্তি
অগণিত লাল ও সাদা ফেস্টুনে সজ্জিত নগররাষ্ট্র সিঙ্গাপুর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
রোববার দেশটি স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন করেছে।
এ সুযোগে চলতি বছর দ্বিতীয়বারের মতো একত্রিত হয়ে সিঙ্গাপুরবাসী জাতি হিসেবে তাদের অসাধারণ সাফল্যকে তুলে ধরছে। এর আগে চলতি বছরের মার্চে দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-র মৃত্যুতে পুরো দেশবাসী এক হয়ে শোক পালন করেছিল।
বিষুব রেখার উত্তরের ৫৫ লাখ অধিবাসীর এই দ্বীপরাষ্ট্রটি ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে গত ৫০ বছরে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়ে অন্যান্য জাতিগুলোর জন্য একটি সামাজিক আদর্শ হয়ে দাঁড়িয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
সিঙ্গাপুরের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস উপস্থিত থাকছেন।
সরকারিভাবে উদযাপনের লোগো হিসেবে ‘লাল বিন্দু’ নির্ধারণ করা হয়। বলা হয়ে থাকে, ১৯৯০-র দশকে এক ইন্দোনেশীয় নেতা তাচ্ছিল্যভরে সিঙ্গাপুরকে মানচিত্রের একটি ‘ছোট লাল বিন্দু’ বলে উল্লেখ করেছিলেন।
এই লাল বিন্দুর পাশে সাদা ‘এসজি৫০’ লেখা অক্ষরগুলো দেশব্যাপী লাগানো ব্যানারগুলোতে, পাবলিক বাসগুলোতে, কেক এবং দোকানগুলোর অন্যান্য পণ্যগুলোতেও শোভা পাচ্ছে।
