২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ট্রেন-গাড়ি সংঘর্ষ, নিহত ৩

ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলে প্যারিসগামী একটি ট্রেনের ধাক্কায় লেভেল ক্রসিংয়ে আটকা পড়া একটি গাড়ির তিন আরোহী নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 11:11 AM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে অর্নে অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে। 

ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনাকবলিত গাড়িটিকে কয়েশ মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। 
ট্রেনের সঙ্গে সংঘর্ষের আগ মুহূর্তে নেমে গিয়ে গাড়িটির এক নারী যাত্রী প্রাণে রক্ষা পান।

পুলিশ কর্মকর্তা প্যাসকাল ভিয়ন জানিয়েছেন, গাড়িটি ট্রেন লাইনের উপরে এসে থেমে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  

প্যারিসগামী ওই ট্রেনটির ৩৪ যাত্রী অক্ষত আছেন।