সিরিয়ায় কয়েকডজন খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস
সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হমসের একটি শহর দখলের পর খ্রিস্টান ধর্মাবলম্বী কয়েকডজনকে অপহরণ করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা (আইএস)।
সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী শুক্রবার এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অন্ততপক্ষে ২৩০ জনকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকডজন খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছেন।
এদের কাউকে কাউকে কারিয়াশান চার্চ থেকে অপহরণ করা হয়।
রাতভর সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর কারিয়াশান শহরটি আইএসের দখলে আসে।
প্রাচীন শহর পালমিরা থেকে কালামাউন পর্বত সংযোগকারী একটি সড়কের কাছে কারিয়াশান শহরটির অবস্থান।
শহরটি লেবাননের সীমান্তবর্তী।
