পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২
পাকিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১২ সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, ‘বিরূপ আবহাওয়ার’ কারণে সেনা বাহিনীর চিকিৎসকদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিতের উদ্দেশে যাচ্ছিল।
