২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া উপকূলে নৌডুবি: ২শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৬শ’ অভিবাসী বোঝাই নৌযান উল্টে গিয়ে ২শ’র  বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2015, 07:12 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

উদ্ধারকারীরা ৩৭০ জনকে উদ্ধার করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইতালির উপকূলরক্ষীরা।

ইতালি এবং আইরিশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজগুলো বুধবার ২৫ টি দেহ উদ্ধার করেছে। সারারাত আর কোনো দেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক মুখপাত্র।

প্রাথমিক খবরে নৌকাটিতে প্রায় ৭০০ যাত্রী বোঝাই থাকার কথা বলা হয়েছিল। কিন্তু পরে বেঁচে যাওয়াদের সাক্ষাৎকার নিয়ে মোট যাত্রীসংখ্যা কম জানা গেছে এবং এ সংখ্যা এখনো হেরফের হতে পারে বলেও মনে করা হচ্ছে।

বুধবার লিবিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটির ভেতরের দিকে কত লোক আটকা পড়েছে তা জানা নেই বলে ঘটনাস্থল থেকে জানিয়েছে একটি উদ্ধারকারী জাহাজ।

বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে আরেকটি বড় অভিবাসী নৌকা দেখা গেছে। সেটিকে উদ্ধার করতে একটি ইতালীয় জাহাজকে সেখানে পাঠানো হয়।

এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা যুদ্ধ ও অভাবের হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌছানোর চেষ্টা করে।

পুরনো খবর:

লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিখোঁজ শতাধিক