'আফগান যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে'
এ বছরের প্রথমার্ধে আফগানিস্তানে সশস্ত্র সংঘাতের কারণে প্রায় ৫ হাজার নাগরিক হতাহত হয়েছে।
গত বছর আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার হওয়ার পর লড়াই-সংঘর্ষ বেড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটছে বেশি।
জাতিসংঘ বুধবার একথা জানিয়েছে। ২০১৪ সালের প্রথমার্ধে যত সংখ্যক মানুষ হতাহত হয়েছে তার চেয়ে এবছর সে সংখ্যা ১ শতাংশ বেশি।
উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, সরকারি বাহিনীর হাতে আরো বেশিসংখ্যক বেসামরিক নাগরিক আহত কিংবা নিহত হয়েছে।যদিও বেশির ভাগ হতাহতের ঘটনার জন্য বিদ্রোহীরাই দায়ী।
জাতিসংঘ জানিয়েছে, স্থলযুদ্ধে মর্টার, রকেট এবং গ্রেনেডের মত বিস্ফোরক ব্যবহারেই বেশির ভাগ মানুষ আহত কিংবা নিহত হয়েছে।
স্থল অভিযানে মোট ১ হাজার ৫৭৭ জন হিতাহত হয়েছে। এ সংখ্যা নেটো যুদ্ধাভিযান শেষের পর ছয়মাসে রেকর্ড হওয়া মোট হতাহতের সংখ্যার এক তৃতীয়াংশ।
