তুরস্কে বোমা হামলায় দুই সেনা নিহত, আহত ৪
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকার দিয়ারবাকির শহরের কাছে এক গাড়িবোমা ও ঘরে তৈরি বোমা বিস্ফোরণে দুই সেনা নিহত হয়েছেন।
শনিবার রাতের এ হামলায় আহত হয়েছেন আরো চার তুর্কি সেনা, রোববার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এ হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দায়ি করা হয়েছে। ওই এলাকায় হামলা পরবর্তী অভিযান চলছে বলে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
একই দিন তুরস্কের জঙ্গিবিমানগুলো প্রথমবারের মতো সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ করে হামলা চালায়। এর পাশাপাশি ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরেরও হামলা চালায় তুর্কি জঙ্গিবিমানগুলো।
পিকেকে-র শিবিরে চালানো হামলার কারণে আঙ্কারার সঙ্গে গোষ্ঠীটির শান্তি আলোচনা ভেস্তে যাবে বলে ধারণা করা হচ্ছিল।
