২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় সন্ত্রাস বিরোধী নতুন আইন

পরপর দুইটি বড় ধরণের সন্ত্রাসী হামলার ঘটনার পর সন্ত্রাস বিরোধী আইন সংস্কার করেছে তিউনিসিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 10:12 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন কারাদণ্ডযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

মার্চে তিউনিসিয়ার বার্দো জাদুঘরে এবং জুনে সুস শহরে সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সংসদে তিন দিন ধরে আলোচনার পর সিংহভাগ এমপির ভোটে আইনটি পাশ হয় বলে জানিয়েছে বিবিসি।

অধিবেশনের প্রেসিডেন্ট মোহামেদ এন্নাকিউর একে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে বর্ণনা করেন এবং বলেন, নতুন আইন তিউনিসিয়ার জনগণকে ‘নিশ্চিন্ত’ করবে।

নতুন আইন অনুযায়ী সন্দেহভাজনদের ফোনে আড়িপাতার কাজটি আরও সহজ করা হয়েছে।

তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, এই আইন বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকারকে খর্ব করবে।