২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলনদে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৩১

মিশরের নীলনদে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jul 2015, 07:36 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানায়।

বুধবার রাতে রাজধানী কায়রো থেকে ছেড়ে যাওয়া ছোট্ট নৌকাটি গিজার কাছে পৌঁছালে একটি বার্জের সঙ্গে সংঘর্ষে সেটি উল্টে যায়।

নৌযান দুইটিতে ঠিক কতজন আরোহী ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুর্ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চলছে। দুইটি নৌযানে কতজন আরোহী ছিল তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।

পুরনো খবর:

নীলনদে নৌকাডুবে ১৯ জনের মৃত্যু