ফ্রান্সজুড়ে ছাত্র আন্দোলনে ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভ’
প্যারিস, স্ত্রাসবুর, রেন ও তুলুজসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে।
শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি ও নানা সংকট সমাধানের দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার দেশজুড়ে ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস ছাত্র বিক্ষোভ’ হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ ল্যকর্ন্যু মন্তব্য করেছেন।
এদিন রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের বিক্ষোভগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা-মা ও শিক্ষকরাও রাস্তায় নেমে আসেন।
প্যারিস, স্ত্রাসবুর, রেন ও তুলুজসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক ডজন শহরে হওয়া মিছিলগুলোতে আড়াই লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছে। কিন্তু আয়োজকদের ধারণা অনুযায়ী, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখের কাছাকাছি।
মঙ্গলবারের প্রতিবাদের অন্যতম সংগঠক ফ্রান্সের হাইস্কুল শিক্ষার্থীদের প্রধান ছাত্র সংগঠন উঁনিয়ঁ সাঁদিকাল লিসিয়েন (ইউএসএল) জানিয়েছে, এদিন প্রায় দুই হাজার হাইস্কুল অবরুদ্ধ অথবা বন্ধ ছিল।
প্যারিস থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, শিক্ষার্থীদের এসব বিক্ষোভে বিভিন্ন দলমতের লোকজন যোগ দিচ্ছে। কৃষক ইউনিয়ন, জ্বালানি শ্রমিক, শিক্ষক পরিষদ জানিয়েছে, তারা শিক্ষার্থীদের সমর্থন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে।
শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সমর্থন করার পাশাপাশি ‘অনুপ্রবেশ করে উপদ্রব সৃষ্টিকারীদের’ আর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ থেকে তাদের রক্ষার জন্যও রাস্তায় নেমেছেন।
বিস্তারিত আসছে…
