কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০
স্থানীয় আনতিওকিয়া বিভাগের গভর্নর জানান, বাসটি পাহাড়ের খাড়া ঢাল দিয়ে নিচে পড়ে যায়।
কলম্বিয়ার উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার রাতে স্থানীয় আনতিওকিয়া বিভাগের গভর্নর জানান, বাসটি পাহাড়ের খাড়া ঢাল দিয়ে নিচে পড়ে যায়।
একইদিন এর আগে সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় সাগর তীরের শহর টোলু থেকে মেদেজিন যাচ্ছিল। আঁতিওকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের এক শিক্ষাসফর শেষে সেখান থেকে ফিরছিলেন।
শিক্ষার্থীরা টোলুর সৈকতে তাদের স্নাতকত্ব লাভ উদযান করেছিলেন বলে জানান তিনি।
“ডিসেম্বর মাসে (বড়দিনের মাস) এ ধরনের ঘটনা পুরো সমাজের জন্য খুব দুঃখজনক খবর,” বলেন তিনি।
